
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক বলা হয় নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আওয়ামী লীগ দলীয় হুইফ মাশরাফি বিন মর্তুজাকে। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকদের হৃদয় জুঁড়ে আছেন তিনি।
কোথাও মাশরাফি যাবেন আর ভক্তদের সেলফি তোলার প্রতিযোগীতা শুরু হবে না তা কি হয়? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা সেলফি শিকারীদের কবলে পড়েন মাশরাফি বিন মর্তুজা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা ও চীপ হুইপ এবং হুইপদের সাথে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মাশরাফি বিন মর্তুজা।
বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় প্রবেশের সাথে সাথে ঘিরে ধরে সেলফি শিকারীরা। এসময় যে যার মতো করে নিজেদের মোবাইল দিয়ে প্রিয় খেলোয়াড়ের সাথে তুলতে থাকেন সেলফি। একের পর এক ছবি তোলার যেন হিড়িক পড়ে যায়। সেই সাথে শুরু হয় হুড়োহুড়ি কে কার আগে ছবি তুলবে তা নিয়ে রিতিমতো চলে প্রতিযোগীতা। উঠতি বয়সী ছেলেদের সাথে মেয়েরাও কম যাননি।
সেলফি শিকারীদের অত্যাচার সহ্য করেও প্রায় ঘন্টা খানেক মাশরাফি বিন মর্তুজা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় অবস্থান করেন। জাতির পিতার প্রতি সম্মান জানানোর পর তিনি দ্রুতই বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ত্যাগ করেন। #