1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার-৪

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাবিবপুর এলাকা থেকে প্রাইভেটকারে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতা কর্তৃক আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা চার জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুরের মহরাপাড়া গ্রামের মোঃ তনছের ছেলে ইসরাফিল (২২), হাতিশোও গ্রামের বন্দ মেঞ্জির ছেলে বিষু মেঞ্জি (২৭), পাঁচবিবি উপজেলার মাঝিনা বাজার এলাকার হাকিমের ছেলে মুন্না বাবু (১৯) ও একই উপজেলার আটুল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ছনি (২০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানাযায়, ২০ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রী তাঁর বাড়ী থেকে নানার বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন। পথে হাবিবপুর বাজারের একটু অদূরে পৌছালে পুর্বপরিকল্পিত ভাবে আসামীরা তাঁর পথরোধ করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে প্রাইভেটকারটি পাঁচবিবি-কামদিয়া সড়কের চাঁনপাড়া বাজারে পৌছালে স্থায়ীরা আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামীদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি