1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্ত্রীরসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের মামলা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
Oplus_131074

 

মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা  জানান, কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদি হয়ে আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে সংশ্লিষ্ট ধারায় উষা রাণী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদি হয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে অপর একটি মামলা দায়ের করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি