1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরূদ্ধে দুদকের মামলা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
Oplus_131074

 

সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, ফরিদুল হক খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৬৬১ টাকা জমা ও ২৬ কোটি ১ লাখ ৪০ হাজার ৭০২ টাকা উত্তোলনের মাধ্যমে ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। মানিলন্ডারিং-এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪- এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় কমিশন একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

মহাপরিচালক আরো বলেন, ফরিদুল হক খানের স্ত্রী আফরোজা হক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন। এক্ষেত্রে তিনি তার স্বামী মো. ফরিদুল হক খান কর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা ১ কোটি ২ লাখ টাকার উপরে সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় আফরোজা হক ও তার স্বামী মো. ফরিদুল হক খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় পৃথক ০১ টি মামলাসহ কমিশন কর্তৃক মোট ০২ টি মামলা দায়েরের অনুমোদন প্রদান করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি