1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্ত্রী-সন্তানসহ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে মামলা

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও তার ছেলে মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন আজ সাংবাদিক এ কথা জানান।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রথম মামলায় নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তিনি নিজ নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৪৭৮ টাকা জমা এবং মোট ২৮ কোটি ২৬ লাখ ৬৫ হাজার ২০৩ টাকা উত্তোলনসহ সর্বমোট ৬২ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৬৮১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় নুরুজ্জামান আহমেদের স্ত্রী মোছা. হোসনে আরা বেগম এবং নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নুরুজ্জামানের স্ত্রীর নিজ নামে ২৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে মোট ২৫ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ২৯৩ টাকা জমা ও ২৪ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৫৬৭ টাকা উত্তোলনসহ সর্বমোট ৫০ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ রয়েছে।

তৃতীয় মামলার আসামী তার ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে তার পিতা নুরুজ্জামান আহমেদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ১১ কোটি ২৬ হাজার ৩৪ হাজার ৫৭৪ টাকা জমা এবং ১১ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা উত্তোলনসহ সর্বমোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অভিযোগ রয়েছে। এই মামলায়ও নুরুজ্জামান আহমেদকে আসামী করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি