1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো না-হিরো আলম

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

দেশের আলোচিত ও সমালোচিত নায়ক, গায়ক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি বা অন্য কোন দলে যোগদান করিনি। আগামী নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবো না। তবে যে কোন দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করবো।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হিরো আলম আরো বলেন, আমি নায়ক, গায়ক, অভিনেতা হয়েছি। আমার জীবনের শেষ ইচ্ছা এমপি হবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে অংশ নিবো। এমপি নির্বাচিত হতে পারলে বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে পারবো। তবে যদি এমপি নাও হতে পারি তারপরেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

তিনি আরো বলেন, আমার অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু আমাকে না জানিয়েই ব্যানারে হিরো আলম রাষ্ট্রপতি হবে সেটা লেখা হয়েছে। আমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাদের দলকে হাইলাইটস করতে চেয়েছিল।

হিরো আলম আরো বলেন, সম্প্রতি আমি দুবাই গিয়েছিলেন। সেখানে বসবাসরত প্রবাসীরা আমাকে প্রশ্ন করেছিলেন দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতার সমাধিতে গিয়েছিলাম কি না? তখন আমি বলেছিলাম জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছি। এ কারণেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি।

মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ তো আওয়ামী লীগমনা একটি সংগঠন তাহলে কি আপনি আওয়ামী লীগের লোক এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে হিরো আলম বলেন, এটা সভাপতিকে জিজ্ঞাসা করেন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন এটি আওয়ামী লীগের একটি সংগঠন দাবী করেন বলেন, সংগঠনটি এখনও আওয়ামী লীগের অনুমোদন পায়নি। তবে শীঘ্রই সংগঠনটি আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে অনুমোদন পাবে। আর হিরো আলম ফরম স্বাক্ষর করেছেন। আগামীতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের হয়ে অংশ নিবেন।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গায়ক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি