1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সাতক্ষিরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ইরানি আফরোজ তানু নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ এপ্রিল) দুপুরের দিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ইরানি আফরোজ (২৭) সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হান্নান গাজীর মেয়ে। শহরের বড়বাজার এলাকায় একটি বিউটি পার্লার রয়েছে তার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক আগে স্বামী আকমল হোসেনকে সাথে নিয়ে ইরানি কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়ি ভাড়া নেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই তার পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী বাসা থেকে চলে যান। রোববার দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

বাড়ির মালিক তৌহিদুর রহমান বাবলু জানান, ইরানির স্বামী আকমল হোসেন সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানেন না। তবে বেশ কিছুদিন হলো তিনি বাসায় আসেন না। সম্ভবত বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। রোববার দুপুরে বাসায় একা থাকা অবস্থায় দরজা লাগিয়ে সিলিং ফ্যানে ইরানি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি