1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন

স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী’র মৃত্যু 

যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

যশোরের বেনাপোলে গভীর রাতে স্ত্রী রেশমা খাতুন (৩০) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভ্যান চালক স্বামী আব্দুস সালাম। রোববার (২৭ আগস্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা খাতুন সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ এলাকা বাসীর।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রীকে প্রায়ই মারধর করত। রাতে নিঃশব্দে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি