1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

 

নওগাঁর স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাড়ি থেকে মিলন হোসেন (৩০) মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। নিহত মিলন হোসেন (৩০) শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে জুলেখা আক্তারের ঘর ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা ওই রুমটি পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। এর পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) গাজিউর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে নিহতের পরিচয় উদ্ঘাটন করি। এটা একটি পরিকল্পিত হত্যা। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি