1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্বামীর সন্ধানে আসা প্রবাসী নারীকে গণধ’র্ষণ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

স্বামীর সন্ধান পেতে কুষ্টিয়া সদর উপজেলা থেকে নাটোরের লালপুরে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন (২৬) বছর বয়সী এক প্রবাসী নারী।

উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতেই লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া ওই নারী সৌদি আরব প্রবাসী ছিলেন। সৌদি আরব থাকাকালীন সময় মোবাইল ফোনের মাধ্যমে লালপুরের শান্ত নামের এক যুবককে বিয়ে করেন তিনি। দেশে ফিরে স্বামী শান্তর খোঁজে মঙ্গলবার লালপুর থানায় আসেন তিনি।

থানায় স্বামীর সন্ধান না পেলে থানায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে তার স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে থানা থেকে সন্ধ্যায় ভ্যানযোগে লালপুর সদরে ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবত ও ফুচকা খাওয়ায়। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরও ৩ বন্ধুকে নিয়ে এসে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়ার রাস্তায় নিয়ে যান।

পরে রাতভর সেখানে একটি আমবাগানে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন তারা। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালিয়ে যান তারা। বুধবার সকালে অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন জানান, গতকাল বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তিনি স্বেচ্ছায় ছুটি নিয়ে চলে যান।’

লালপুর থানার (ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি