1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

স্বামী হত্যা মামলায় পলাতক স্ত্রী আটক

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

গতকাল (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-৮১(৫)২১, ধারাঃ ৩০২/৩৪ দন্ডবিধি, উল্লেখিত চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি উর্মি আক্তার (২৭) কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায় যে, ভিকটিম মারুফের স্ত্রী উর্মির সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির সাথে  দীর্ঘ দিনের অবৈধ সম্পর্ক ছিল। তারা একে অপরকে লুকিয়ে বিয়ে করার জন্য চেষ্টা করে। এতে বাঁধা হয়ে দাঁড়ায় উর্মির স্বামী মারুফ। আর এই বাঁধাকে সড়িয়ে ফেলার জন্য উর্মি ও ইমরান মিলে উর্মির স্বামী মারুফকে হত্যার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মে ২০২১ তারিখ রাতে মারুফকে কৌশলে বাইরে নিয়ে গিয়ে মদপান করান ইমরান। অতঃপর গত ২২ মে ২০২১ তারিখ মারুফ রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় ঘরে ফেরেন। এসময় মারুফকে তার স্ত্রী উর্মি ট্যাংয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান। এতে মারুফ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে উর্মি পূর্বপরিকল্পনা অনুযায়ী মারুফকে হত্যার জন্য তার প্রেমিক ইমরানকে খবর দেন।

ঐদিন আনুমানিক সকাল  ৬ টার দিকে  ইমরান এসে মারুফের ঘরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পর উর্মি ও ইমরান দুজনে মিলে তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক শক্ত হাতুড়ি দিয়ে মারুফের মাথায় সজোরে আঘাত করে। যার ফলে মারুফ ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। ঘটনার পর উর্মি ও ইমরান হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা জামাকাপড় পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে দুজনই ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঘটনার পর মারুফ এর পরিবারের লোকজন বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মারুফের স্ত্রী উর্মি ও উর্মির প্রেমিক ইমরানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ উর্মি ও ইমরানকে গ্রেফতার করে। পরবর্তীতে উর্মি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব আরও জানায়,  ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল পলাতক আসামি উর্মিকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গতকাল  সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্বামীকে নৃসংশভাবে হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি উর্মি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি