1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

হাতিয়ায় জেলেদের জীবনমান পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

জলবায়ু পরিবর্তনের ফলে জেলেদের জীবনমানে প্রভাব দেখতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গেছেন জাতিসংঘের ৯ সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে এক ঘণ্টা অবস্থান করে বেশকিছু জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার নেতৃত্বে প্রতিনিধি দল বুড়িরচর ইউনিয়নের বিদ্যুৎ অফিস মাঠে পৌঁছান।

এ সময় হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকিসহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।

প্রতিনিধি দলটি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সেলিম বাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।পরে স্থানীয় বিদ্যুৎ অফিসের সভাকক্ষে উপজেলার সরকারি-বেসরকারি চাকরিজীবী, কৃষক, শ্রমিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফান লিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, কেইটা সুগিমোতো, রাগীব আহসান শামরাত, মো. আব্দুল কাইউম ওমহাপরিচালক মায়ানমার শাখা মিয়া মো. মাইনুল কবির।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি