1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

হোটেলে নিয়ে যুবককে যৌন নির্যাতন, আ.লীগ নেতাকে খুন।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

নিজের ওপর যৌন নির্যাতনের প্রতিশোধ নিতেই আশরাফুল ইসলাম (২০) কক্সবাজারের আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনকে (৩০) হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।এর আগে, সোমবার রাত ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির চেকপোস্টের সামনে পালকি নামে একটি বাস থেকে অভিযুক্ত আশরাফুল ইসলামকে আটক করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাঝির ছেলে এবং ওই এলাকার ওয়ামি একাডেমি নামে একটি মাদরাসার ছাত্র। নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

দেশীয় মদ ও পেয়ারা কিনে কক্সবাজারের হলিডে মোড়ের হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষে ওঠেন তারা। একপর্যায়ে দেশীয় মদ ও পেয়ারা খাইয়ে মাদরাসাছাত্র আশরাফুলকে যৌন নির্যাতন করেন সাইফুদ্দিন। সেই ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন সাইফুদ্দিন। পরে মোটরসাইকেলে করে আশরাফুলকে গোলদিঘির পাড়ে নামিয়ে ১০০ টাকা দিয়ে চলে যেতে বলেন তিনি। তিনি আরও জানান, ঘণ্টাখানেক পর ফোন করে আশরাফুলকে আবারও হোটেলে ডাকেন সাইফুদ্দিন। পরে তাকে আবারও যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। এ সময় নিজের ওপর যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিনকে প্রথমে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ এবং পরে ছুরিকাঘাতে হত্যা করেন আশরাফুল।

উল্লেখ্য, রোববার (২০ আগস্ট) রাতে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরে সোমবার (২১ আগস্ট) তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেত

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি