1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

হোটেল কক্ষে স্বামী খুন, স্ত্রী আটক

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাত করে পৈশাচিকভাবে হত্যায় মামলার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী স্ত্রীকে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃত স্ত্রীর নাম হাজেরা আক্তার ওরফে নুর।

গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে বুধবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ গোপপাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাসিম এ-গুলশান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত দশটায় হাজী হোটেল ইন্টারন্যাশনাল (পূর্ব নাম: হোটেল আলিফ ইন্টারন্যাশনাল) নামীয় আবাসিক হোটেলে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর রাত্রী যাপন করার জন্য বোর্ডার হিসাবে হোটেলের নিচতলার একটি কক্ষটি ভাড়া নেয়। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের মাধ্যমে ওই কক্ষ থেকে ভিকটিম শাখাওয়াত হোসেন শরীফের মৃতদেহ উদ্ধার করে। থানা পুলিশ সিআইডি ফরেনসিক টিম ও পিবিআই এর সহায়তায় শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ সনাক্ত করে। পরবর্তী সময়ে শরীফের আত্মীয় স্বজনদের সংবাদ দিলে শরীফের পিতা মোঃ সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় অভিযোগ দায়ের করলে ১ অক্টোবর বিকেলে একটি হত্যা মামলা রুজু হয়।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো: নাসিম এ-গুলশান আরো জানান, ঘটনার পরপরই ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দক্ষিণখান থানার একটি বিশেষ টিম গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার গোপপাড় এলাকা থেকে হত্যাকারী স্ত্রী হাজেরা আক্তার নুরকে গ্রেফতার করা হয়। যা মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

নিজ স্বামীকে হত্যার কারণ সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতে হোটেলে দাম্পত্য কলহের জের ধরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর উক্ত রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে তার স্বামী শরীফকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। যার ফলে তার স্বামী মারা যান। স্ত্রী হাজেরা পরদিন ভোর অনুমান পাঁচটার দিকে কৌশলে পালিয়ে যায়। তার স্বামীকে হত্যা সম্পর্কে গ্রেফতারকৃত হাজেরা আক্তার ওরফে নুর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি