কুমিল্লার হোমনার ফায়ার স্টেশন পরিদর্শন করেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। শুক্রবার দুপুরে হোমনা ফাযার স্টেশনে পৌঁছলে তাকে হোমনা ফায়ার স্টেশনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এই উপলক্ষে ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া, ঢাকা বিসিআইসি কলেজের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান প্রমুখ।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com