কুমিল্লার হোমনায় ১৫ বোতল ফেনসিডিলসহ রাজিব মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। এ মাদক সিন্ডিকেটের নেপথ্যে কাদের হাত রয়েছে তার অনুসন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার রাত পৌনে ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা সদরের হোমনা পশ্চিমপাড়ায় বজলুর রহমানের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় গোপন সংবাদে তল্লাশী চালিয়ে রাজিব মিয়া নামের ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, গ্রেফতার মাদক কারবারি রাজিব হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ভঙ্গারচর গ্রামের মোতালিব মিয়ার ছেলে। সে বর্তমানে উপজেলা সদরের হোমনা পশ্চিমপাড়া এলাকায় বজলুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে। এ ব্যাপারে হোমনা থানার ওসি মো. জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com