
কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্টপরিচালোনা করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় মোট ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবইউছুফ হাসান। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোমনার সহকারী সার্জন জনাব ডা. মোহাম্মদ রাহিদুজ্জামান ও হোমনা থানা পুলিশ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ও প্যাথলজি ল্যাবের রেফ্রিজারেটরে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায়, হোমনা মডার্ণ হসপিটাল, কে ১,০০,০০০/-(এক লক্ষ টাকা), স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় নিরাপদ হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে, ১০,০০০/- (দশ হাজার টাকা), যথাযথ যোগ্যতাসম্পন্ন টেকনিশিয়ান ব্যতীত এক্সরে ল্যাব পরিচালনা করায়, খিদমা ডায়গনস্টিক সেন্টারকে ২০,০০০/- (বিশ হাজার টাকা) ও অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেডিকেল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকায়, সেন্ট্রাল হাসপাতাল ও ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারকে ২০,০০০/-(বিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।