
কুমিল্লার হোমনায় নব গঠিত উপজেলা ইমাম সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হোমনা পশ্চিম পাড়া সরকার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. ইব্রাহিম কে সভাপতি ও বাবরকান্দি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো.সাইদুল হক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও জায়গা পেয়েছেন এলাকার অন্যান্য মসজিদের আরো নয় জন ইমাম। আজ ইমাম সমাজের সকলের মতামতে এই কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়।