1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

১২ লাখ টাকা খরচ করে কুকুর সেজে এখন বিপাকে জাপানি ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

টোকো নামে একজন জাপানি ব্যক্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। কারণ কুকুর হবার শখ পূরণ করতে তিনি খরচ করেছেন ১২ লাখ টাকা। এতো টাকা ব্যয় করে অবিকল কুকুরের মতো পোশাক পরে তাকে চতুস্পদী প্রাণীটির মতোই লাগছে। রীতিমতো পেশাদার সহায়তা নিয়ে নিজেকে কুকুরের মতো সাজিয়ে তুলেছেন তিনি। এমনকি এই পোশাক পরে তাকে রাস্তায় হাঁটতেও দেখা গেছে।

নিজের ভাবনার বিষয়েও জানিয়েছেন ওই ব্যক্তি। ‘আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আমি চেয়েছি! আমি আমার স্বপ্নকে এভাবেই সত্যি করেছি,’ ইউটিউব ভিডিওর ক্যাপশনে লিখেছেন তিনি। আসলে পোশাকটি এমনভাবে বানানো হয়েছে যে, দেখে বোঝার উপায় নেই যে তার আড়ালে একজন মানুষ রয়েছে। কিন্তু সমস্যা বেঁধেছে বিষয়টি ভাইরাল হবার পর। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভাইরাল হবার পর এখন বিপাকে পড়েছেন টোকো। তার দাবি, তাকে ঘিরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।

টোকো জানাচ্ছেন, সকলেই মনে করছেন তিনি বুঝি কুকুরের মতোই বাঁচতে চাইছেন। যা ঠিক নয়। টোকো বলেছেন যে তিনি কুকুরের পোশাকটি সপ্তাহে একবার হয়তো পরবেন, তাও নিজের বাড়িতে। সেইসঙ্গে টোকো জানিয়েছেন, আমার প্রাণী হওয়ার ইচ্ছা ছিলো ঠিকই। এমন কিছু হওয়ার ইচ্ছা ছিলো, যা আমি নই।
কিন্তু এ নেহাতই তার শখপূরণ। তিনি মোটেই মানুষ কুকুর হয়ে ওঠেননি। এই অস্বাভাবিক পোশাকটি তৈরি করতে নির্মাতারা ৪০ দিন সময় নিয়েছিলেন। যদিও কয়েক সপ্তাহ আগে, টোকো নিজেই কুকুরের মতো মেঝেতে গড়াগড়ি খাওয়া এবং খেলার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন।টোকিওর রাস্তায় হাঁটার ভিডিও-ও শেয়ার করেছিলেন। টোকো জানাচ্ছেন যে, ভিডিওটি জার্মান টিভি স্টেশন RTL-এর সাথে একটি সাক্ষাত্কারের সময় শুট করা হয়েছিল। তবে ভিডিওটি পোস্ট করার পর ইন্টারনেট থেকে এত বড় প্রতিক্রিয়া আশা করেননি। টোকোর পরিবার তার কুকুর রূপ মেনে নিয়েছে। যদিও তাকে কুকুরদের সাথে থাকার অনুমতি দেয়া হয়নি।-এনডিটিভি

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি