
কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। বিভিন্ন মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দেশের মাটিতে অবতরণ করেন কায়কোবাদ। এ সময় দল মত র্নিবিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল শ্রেণীপেশার লক্ষাধিক মানুষের ঢল নামে।
এসময় তিনি বলেন, সারাজীবন আমি দেশের মানুষকে নিয়ে কাজ করছি। আমার বাকি জীবনটাও দেশের মানুষের সেবা করতে চাই।