1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

এ ছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ভারতীয় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপির টহল দল গতকাল রাতে বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকা থেকে ভারতীয় ১ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এসব ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি