1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

১ যুগ পর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

 

১ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব-৪,সাভার এর সহযোগীতায় রাজধানী ঢাকার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।  অভিযানে খুলনা জেলার খলিশপুর থানার মামলা নং-১০, তারিখ-১৬/০৯/২০১১ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৮/৩০। উক্ত মুক্তিপণের উদ্দেশ্যে ৬ (ছয়) বছরের শিশুকন্যাকে অপহরণ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ডেদন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ আরিফ হোসেন (২৮)’কে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ০৮/০৯/২০১১  তারিখ গ্রেফতারকৃত আরিফ ও তার অন্যান্য সহযোগীরা মিলে পরসপর যোগসাজসে মুক্তিপনের উদ্দেশ্যে হনুফা বেগম (৩৫) স্বামী-সেলিম হাওলাদার, সাং-ওয়ারলেস এ্যাপ্রোচ রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনা এর ৬ (ছয়) বছরের শিশু কন্যা রহিমা’কে উল্লেখিত এলাকায় তাদের নিজ বাসা থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর অপহরণকৃত শিশু ভিকটিমের মা খালিশপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন যার জিডি নং-৫৩৫, তারিখ- ১১/০৯/২০১১ খ্রিঃ।  জিডি তদন্তের একপর্যায়ে খালিশপুর থানা পুলিশ গত ১৫/০৯/২০১১ ও ১৬/০৯/২০১১ খ্রিঃ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণের সাথে সম্পৃক্ত আরিফসহ ০৩ জনকে গ্রেফতার করতঃ অপহরণকৃত শিশু ভিকটিম রহিমা (৬)’কে উদ্ধার করে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক খুলনা জেলার খালিশপুর থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রুজু করা হয়। উক্ত মামলা তদন্ত শেষে পুলিশ যথানিয়মে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ আদালত মামলাটির বিচারকার্য সমাপ্ত করে মোঃ আরিফ হোসেন’কে যাবজ্জীবন কারাদন্ড সাজা প্রদান করে। মামলার বিচার শুরুর পুর্বেই তদন্ত চলাকালীন গ্রেফতারকৃত আরিফ বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায় হয়। র‌্যাবের হাতে গ্রেফতারের পূর্বে সে রাজধানী ঢাকার আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি