1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

হাকিকুল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র)
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

 

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের(৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ।

এবিসি নিউজের ডেভিড মুইরের সাথে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না তিনি। বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকী আছে তার।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

অফিস কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বাইডেন বলেছেন, কেবল একটি বিষয়ই আমি বলতে পারি, ‘আমাকে দেখুন’।দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স হবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তাঁর স্বাস্থ্যপরীক্ষার পর বলা হয়েছে, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি