আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ(জকসু) নির্বাচনে ২০ তম ব্যাচের শিকার্থীদের সম্মিলিত স্বতন্ত্র প্যানেল "তরুণ শিক্ষার্থী ঐক্য " ঘোষণা করা হয়েছে।প্যানেলটি মোট ১১ জন সদস্য নিয়ে গঠিত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়।
এ প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন তাওসিন ইসলাম, জিএস হিসেবে খন্দকার সালিল আলম আরাফ এবং এজিএস হিসেবে শাহরিয়ার রহমান আবির।
এছাড়াও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে শুভ্রা মন্ডল,
সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে আকরামুজ্জামান সজিব,ক্রীড়া সম্পাদকে আব্দুল্লাহ সালেহ চৌধুরী,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে- আশিকুল আকাশ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মুশফিকুর রহমান মাঈন, রাকিবুল ইসলাম,পাভেল আনাম, সাদমান সাকিন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com