1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে একুশে বইমেলা, চলবে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তারও আগে, ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের কথা জানিয়েছিল মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, এবারের মেলায় থাকছে না কোনো ‘প্যাভিলিয়ন’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।

এমতাবস্থায় ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল বিন্যাসের লটারি আজ (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকাশকগণ সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি