1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

৩১১ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসে করে ফরিদপুর জেলার উদ্দেশ্যে রওনা করেছে। ওই সংবাদ এর ভিত্তিতে  র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর সাকিনস্থ চানপুর রাস্তার মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে।

তল্লাশীর একপর্যায়ে সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। র‌্যাব সদস্যরা পিকআপে থাকা চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর পায়ের কাছে রাখা তার নিজ হাতে বের করে দেয়া দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত আনুমানিক ৯,৩৩,০০০/- (নয় লক্ষ তিত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩১১ (তিনশত এগার) বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক’কে গ্রেফতার করে দেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহিদুল ইসলাম (৩৭)। সে পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি