1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

৪৪ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবাসহ আটক-৫,  মাইক্রোবাস জব্দ।

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি সকালে  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।অভিযানে  আনুমানিক ১৩,২০,০০০/- (তের লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ মানিক আলী (৩৩),  মোঃ সজীব মিয়া (২২), মোঃ হান্নান (২৫) ও মোঃ সুজন (২৪) বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ এবং মাদক বিক্রয়ের নগদ-২,৫০০/-(দুই হাজার  পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী  থানাধীন সায়েদাবাদ  এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যের ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহিদুল ইসলাম (৪১)।
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধেও অভিযান চালিয়ে আসছে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি