1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ সেই দুর্নীতিবাজ জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! রিয়েল ক্যাপিটা গ্রুপের “RCG বর্ষপূর্তি মেলা-২০২৬”-এর শুভ উদ্বোধন হকার সমস্যা সমাধানে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল

৪৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম জবি সমাজবিজ্ঞান বিভাগের গুলজার

রনজিৎ চন্দ্র রায়, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

 

৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী গুলজার রহমান। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।

গুলজার রহমান ২০১৪ সালে সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ধুবনি কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহিণী।

সাফল্যের বিষয়ে গুলজার রহমান বলেন, “মহান আল্লাহর অশেষ দয়া ও রহমতে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করতে পেরেছি। দেশের জন্য কাজ করতে চাই। সবার কাছে দোয়া কামনা করছি।”

এর আগে আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই সাপেক্ষে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। কোনো প্রকার ভুল তথ্য, জাল সনদ বা প্রতারণা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি