1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

৪ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার 

সনিয়া আক্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আসা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগ।শনিবার সকাল পৌনে ৮টায় মতিঝিল থানাধীন ১৬৭ নং ইনার সার্কুলার রোডস্থ আরামবাগে লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ  ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেফতারকৃতরা হলো তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), মো. সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১) ও সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)।

ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ও সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম  ঘটনাস্থলে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের  গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি