লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ৫০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ।
রোববার (২৯ জুন) রাত সাড়ে ১১টায় বগুড়া-রংপুর মহাসড়ক গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল নীলফামারী জেলার জলঢাকা থানার জলঢাকা মুন্সিপাড়া এলাকার মোঃ কামরুজ্জামান (২৮) ও মোঃ আলী হোসেন (২৬) এবং ডিমলা থানার ভেন্ডাবাড়ী বনের সাইট এলাকার মোঃ শহিদুল ইসলাম (৪৮)।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারী ইউনিয়নের ০১ নং ওয়াডের দোয়ানী সাধুর বাজার ফ্লাড বাইপাস এলাকায় হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন সময় একটি ব্যাটারি চালিত ভ্যানকে থামানোর সংকেত দিলে ভ্যানচালকের গতিবিধি সন্দেহ হলে উক্ত ভ্যানচালক আটক করা হয়।
এ সময় ভ্যান তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com