প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ
৫১টি চোরাই মোবাইলসহ আটক, ৩

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানাধীন ওসমানী উদ্যান পার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশের বিভিন্ন স্থান হতে সংগৃহিত চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করার অপরাধে ৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সবুজ (২৮), মোঃ শাকিব (২০) ও মোঃ শাকিল ওরফে আকাশ (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে চোরাইকৃত ৫১টি মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.