1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

৮৬ কেজি গাঁজাসহ ১ আটক, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

রাজধানীর বনানী থানা এলাকা থেকে গাঁজা ও ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতের নাম মোঃ শামীম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৯:৩০টায় বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে পূর্বাচলের ৩০০ ফুট রাস্তা হয়ে মহাখালীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)-এর সামনে অবস্থান নেয়। রাত ৯:৩০টায় ট্রাকটি সেখানে পৌঁছালে ডিবি পুলিশ ট্রাকটি থামায়। এরপর ট্রাক তল্লাশি করে ৮৬ কেজি গাঁজাসহ শামীমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামীম ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি