1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

জবি’তে দ্রুত ফুডকার্ট চালু করার দাবিতে আপ বাংলাদেশের স্মারকলিপি প্রদান

রনজিৎ চন্দ্র রায় (জবি প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

আজ (৩০ জুলাই) সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ক্যাফেটেরিয়ায় খাবারের মান, মূল্য ও পর্যাপ্ততা ঘিরে চলমান সংকট নিরসনে দ্রুত দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জবি শাখা।
এসময় সংগঠনের পক্ষ থেকে ইউপিপি জবি শাখার সমন্বয়ক তাওহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রধান ক্যাফেটেরিয়ায় আসন স্বল্পতা, খাবারের নিম্নমান ও চড়া দামের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফলে শিক্ষার্থীরা ন্যূনতম খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া নির্মাণ করেছে, তবে সেটি এখনো চালু না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালু করার আহ্বান জানায় ইউপিপি বাংলাদেশ , জবি শাখা।

ইউনাইটেড পিপলস বাংলাদেশের জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম বলেন,”দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ করা হলেও অদৃশ্য কারণে এটি এখনও চালু হয়নি।এটি দ্রুত চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়বে।তাই অতি দ্রুত ২য় ক্যাফেটেরিয়া চালু করতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি