1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ডা: তাসনিম জারার মনোনয়ন বৈধ হওয়ায় অভিনন্দন জানালেন বিএনপি’র প্রার্থী

আক্তার হোসেন মল্লিক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
ফাইল ফটো

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা: তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

হাবিবুর রশিদ হাবিব সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের এই সুযোগ উনার জন্য (জারা) কল্যাণকর হোক, এটাই কামনা করি।আজ উনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আলাপচারিতায় পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক ও সৌজন্যমূলক মতবিনিময় হয়েছে।। ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও গণতন্ত্রের সৌন্দর্য ও নির্বাচনী শিষ্টাচার বজায় রাখার বিষয়ে আমরা একমত পোষণ করি।

তিনি আরো লিখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঢাকা-৯ আসনে সকল প্রার্থীর অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং একটি আধুনিক, জনবান্ধব ঢাকা-৯ গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি