1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

কারামুক্ত হয়েই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার শাহজাহান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জামিনে কারামুক্ত হয়েই ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও অনুজা মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন শাহজাহান ওমর। জামিনে কারাগার থেকে বের হওয়ার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের ইউটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শাহজাহান ওমর জানান, আওয়ামী লীগ আজ তাকে ঝালকাঠি-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে ঝালকাঠি-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বরাবর দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ-১৬(২) ও ১৬(৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

একইসঙ্গে মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ আসনে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

এর আগে গতকাল বুধবার বিকেলে এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন। ওইদিনই সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাজধানী থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা এবং পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি