1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

সুদের টাকা পরিশোধ করতে গরু চুরি

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাধ্য হয়ে এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যান জাকির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। তবে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে দেবিদ্বার থানা পুলিশ চোরসহ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে ওই কৃষককে ফিরিয়ে দেওয়া গরুটি। মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌরসভার পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির হোসেন জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত কয়েক বছর আগে হত দরিদ্র জাকির হোসেন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নেন সুদে। সম্প্রতি সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করে সুদি কারবারী। এতে জাকির হোসেন কোন উপায় না পেয়ে দেবিদ্বার পুরাতর বাজার এলাকা থেকে একটি গরু চুরি করে ধামতি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে বুধবার বিকাল ৪ টার দিকে জাকির হোসেনকে গরুসহ হাতে নাতে ধরে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে ধামতি ইউনিয়নের ভূঁইয়া বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে জাকির হোসেনকেও আটক করা হয়। বর্তমানে গরুটি মালিকের হেফাজতে আছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, গরু চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক অনিক ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের সত্যতাও পাওয়া গেছে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি