1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের  মাইকে জনগণকে সচেতন করতে হবে। এ ছাড়া আজ থেকে প্রতি ওয়াক্ত আযানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।

অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় আজ জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়। আজ রাতে বঙ্গভবনে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।
সতর্ক বার্তায়, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল কর্তৃক প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

মসজিদের মাইকে যে ঘোষণাটি দিতে হবে তা হলো, ‘প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পাড়ায় পাড়ায় এখন ডাকাতি এবং ধর্ষণ হচ্ছে। এছাড়াও কুচক্রী ও সন্ত্রাসী মহলের ইন্ধনে একটি দল দেশে নৈরাজ্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে একত্রিত হতে হবে। গত কিছুদিনে আমরা যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির-বাড়ীতে হামলা প্রতিরোধ করেছি, যেভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ঠিক একইভাবে আমরা এই জালিম ডাকাতদল ও কুচক্রী মহলকে প্রতিহত করবো।’

বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করবো। নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো।’
এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে ৩ জন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি