আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন,(ইন্না লিল্লাহি) যার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর একটি হাসপাতালে বুধবার দুপুর ১২টার দিকে মৃত্যু হয় তার।
মতিয়ার ব্যক্তিগত সচিব মোহাম্মদ জাকারিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
বৈচিত্র্যময় রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী।
বয়সজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন সংগ্রামী এ রাজনীতিক। বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছিল।
কিছুটা সুস্থ হওয়ার পর গত সোমবার মতিয়া চৌধুরীকে বাসায় নেয়া হয়, কিন্তু বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আবার হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com