1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

 

দুর্নীতির অভিযোগে ঢাকা’সহ কয়েকটি জেলায় দুদকের অভিযান

হাবিবুর রহমান বাবু

সূচনা ফাউন্ডেশনের সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রথমে জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা থেকে  ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে পর্যালোচনা করে। পরবর্তীতে  ফাউন্ডেশন এর দাপ্তরিক ঠিকানা সরেজমিনে যাচাই করে। ঠিকানা অনুযায়ী, রাজধানীর ধানমন্ডিতে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পায়নি বলে জানায় দুদক টিম।

সূচনা ফাউন্ডেশনের সমস্ত আয়ের উপর কর মওকুফের বিষয়টি খতিয়ে দেখার জন্য টিম জাতীয় রাজস্ব বোর্ড থেকে সংশ্লিষ্ট এসআরও সংগ্রহ করে। এসআরও পর্যালোচনায় ২০১৬ সাল হতে উক্ত প্রতিষ্ঠানের স্থায়ী ও সঞ্চয়ী ব্যাংক আমানতের উপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ আয় সহ সকল প্রকার আয়ের উপর আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করার বিষয়টির প্রাথমিক সত্যতা পায় টিম। অভিযানে সংগৃহীত সকল তথ্য যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন।

দুদক জানায়, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টিম ছদ্মবেশে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে। হাসপাতালের ভিতরে অনুমোদনহীন মেসার্স আল আমিন ফার্মেসী ও মের্সাস শাহীন ফার্মেসী নামের দুইটি দোকান পাওয়া যায়।

হাসপাতালের অনুমোদিত ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাবার সরবরাহে অনিয়মের বিষয়টিও অভিযানকালে পরিলক্ষিত হয়। সার্বিক বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অভিযানে উদ্ঘাটিত অনিয়ম সম্পর্কে অবহিত করলে তিনি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি আশ্বস্ত করেন। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া বগুড়া জেলার জোরগাছা ইউনিয়ন এর সোনাতলা ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি সেবা সংক্রান্ত সেবা প্রদানে ঘুস দাবি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে দুদক কর্মকর্তাগণ ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযোগে বর্ণিত ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেবাগ্রহীতাদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। টিম সংগৃহীত বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয় দুদকের পক্ষ থেকে ।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি