1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শেরপুরে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
Oplus_131072

শেরপুর জেলার পৌর শহরের বটতলা বেসরকারী ইউনাইটেড হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮জুন) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শেরপুরে তোলপাড় শুরু হয়েছে।

ভূক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার গুস্ত ব্যবসায়ী মো: ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করার জন্য গত ২৬ জুন বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে যথারীতি ওই রাতেই ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন৷ তখন থেকেই ফিরোজের মাসহ তার দুজন আত্মীয় তাদের সাথে অবস্থান করছিলো। ঘটনাক্রমে একজন অজ্ঞাত মহিলা তাদের সাথে সখ্যতা তৈরী করে। সে বলে তার এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছে। পরে শনিবার সকাল সাড়ে ৯ টায় শিশুটির মা বাথরুমে গেলে এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে ওই মহিলা বোরখা পরে নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিলো বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। তারা অভিযোগ করেন এ ঘটনার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজস রয়েছে। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরখা পরিহিত ওই মহিলা শিশুটিকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করছে।

এ ঘটনার পর শিশুটির মা-বাবাকে হাসপাতালে তীব্র আর্তনাদ করতে দেখা যায়। পরে শিশুটির পিতা ফিরোজ মিয়া জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নিব।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জোবায়দুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসাথে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে বলে জানান ওসি।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি