1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

শিশু হাসপাতালে মাসুদ রানা ও নান্নুর ভয়ংকর সিন্ডিকেট

আরাফাত রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

-বাংলাদেশ শিশু হাসপাতালে মাসুদ রানা ও নান্নুর ভয়ংকর সিন্ডিকেট

-অগ্রীম টাকা নিয়ে রোগী পাচার করা হচ্ছে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে

বাংলাদেশ শিশু হাসপাতাল ঢাকা এর সিকিউরিটি অফিসার মাসুদ রানা ও ওয়ার্ড মাস্টার নান্নুর বিরুদ্ধে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী পাচার, ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি ও ভর্তি রোগীদের আত্মীয় স্বজনদের রাত্রী যাপনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওয়ার্ড বয় মোবারক, মানিক, মোশারফ ওয়ার্ড মাস্টার জাহিদ এদের সাথে আনসার কমান্ডারও যুক্ত রয়েছে। এরা সবাই মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে।

এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তারা কর্তব্যরত ডাক্তারদের যেটা বলে তারা সেটাই শুনেন এবং সেই হিসাবে এইসব ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে এদের কথা অনুযায়ী রোগীগুলি  করেন। আর রেফার করতে পারলেই প্রতিদিন বাইরের ক্লিনিক থেকে প্রায় ২৫ থেকে ত্রিশ হাজার টাকা আয় হয়।
এসব কোমলমতি বাচ্চাদের অভিভাবকরা চিকিৎসার খরচ (বিল) দিতে না পেরে জায়গা জমি ও গরু ছাগল থাকলে বিক্রি করে বিল পরিশোধ করেন।
বাংলাদেশ শিশু হাসপাতাল এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে বর্তমানে মনে হচ্ছে সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতালে।

রোগীর অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশ শিশু হাসপাতালের আনসার সদস্য, ওয়ার্ডবয় এবং পিয়ন টাকা ছাড়া কিছুই বোঝেনা। আগে প্রতিটা রোগীর  টেস্টের রিপোর্ট ওয়ার্ডবয় পিয়ন অথবা আয়ারা নিয়ে প্রতিটা সিটে পৌঁছে দিত, এখন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকেও রিপোর্ট পায় না তারা।

হাসপাতালের সামনে হকার ও দোকান বসিয়ে এই সিন্ডিকেট প্রতিদিন দোকান প্রতি ২০০/- থেকে ৩০০/- টাকা আদায় করছে। রাস্তার অর্ধেকেরও বেশি জায়গা এই দোকান আর অ্যাম্বুলেন্স দিয়ে সবসময় ভরে রাখা হয়।

এই সিন্ডিকেট প্রধান সিকিউরিটি অফিসার মাসুদ রানা।
তারা যে সব ক্লিনিক থেকে এডভান্স টাকা নিয়ে আসছে এর একটি তালিকা এসেছে এই রিপোর্টারের হাতে।
বাংলাদেশ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ কেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেটাই সকলের প্রশ্ন।

এদিকে একটি ডাক্তার সিন্ডিকেট এই হাসপাতালকে বিএনপির ড্যাবের অফিস বানিয়ে ফেলেছে। শিশু হাসপাতালের চেয়ারম্যান প্রতিদিন এসে এই হাসপাতালে অফিস করেন। যা একটি নজিরবিহীন ঘটনা। অতীতে কখনো এমন ঘটনা ঘটেনি। বোর্ড মিটিং ছাড়া চেয়ারম্যান হাসপাতালে আসবে কেন? এটাও সকলের প্রশ্ন।
প্রতিদিন চেয়ারম্যান আসেন আর প্রতিদিন টাকা খরচ হয়। এর হিসাব কে দিবে?

এ বিষয়ে অনুসন্ধান করে সকল অভিযোগের সত্যতা পাওয়া গেছে।  ক্লিনিক মালিক এবং মার্কেটিং এ যারা আছেন তারা সবাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এইসব ক্লিনিক থেকে বাংলাদেশ শিশু হাসপাতালের ডাক্তার শিমুলের নির্দেশে সিকিউরিটি অফিসার মাসুদ রানা অগ্রীম টাকা গ্রহন করেন বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

ভুক্তভোগীরা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব,স্বাস্থ্য মহাপরিচালক ও শিশু হাসপাতাল পরিচালনার বোর্ডের চেয়ারম্যানের পদক্ষেপ কামনা করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি