1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

জগন্নাথ হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সঞ্জয় বাড়াইক (২৮)। নৃবিজ্ঞানের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী তিনি।

সোমবার (১৪ জুলাই) চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ।

তিনি বলেন, ভোরে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেয়েছি।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন, ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী। সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরো কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি বলেন, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছেন। তবে কীভাবে পড়েছেন বা লাফ দিয়েছেন কিনা তা বলতে পারছি না।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি