1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

৫০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা: মতিঝিলে ‘ডাকাত দল’ গ্রেপ্তার

বিষেশ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

 

রাজধানীর মতিঝিলে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‌্যাবের পোশাক, ওয়াকিটকি সেট ও হ্যান্ডকাফসহ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে মতিঝিল থানাধীন বক চত্বরসংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল মান্নান, রিয়াদ হোসেন, আব্দুল জলিল, মো. মতিউর রহমান ওরফে মতিন খান ওরফে মতিন চোরা এবং পরেশ অধিকারী।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এগুলো ব্যবহার করত। তাদের কাছ থেকে ইংরেজিতে ‘RAB’ লেখা কালো রঙের দুটি কটি, একটি ওয়াকিটকি সেট ও একটি স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আরও চার-পাঁচজন সহযোগী ছিল, যারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মতিঝিল এলাকার একটি ব্যাংক থেকে উত্তোলিত বড় অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল তারা।

এই চক্রটি র‌্যাব ও ডিবি পুলিশের পরিচয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি