1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

জবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে মাহবুব ও নাজমুল

জবি প্রতিনিধি: রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
Oplus_131072

জবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বে মাহবুব ও নাজমুল

জবি প্রতিনিধি: রনজিৎ চন্দ্র রায়
দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সর্বাধিক প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (PRS) অ্যাওয়ার্ড প্রাপ্ত “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-
কাউন্সিল ২০২৪-২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুলাই ২০২৫) শুক্রবার জবি রোভার স্কাউট ডেনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সভা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কাউন্সিলে নতুন সদস্যের আগমন ঘটে এবং সেই সাথে বিগত কাউন্সিল ভেঙে নতুন কাউন্সিল গঠন করা হয়।
সভায় জবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: রিফাত রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. মো: মিন্টু আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রোভার লিডারগণ (আরএসএল) এবং সাবেক সিনিয়র রোভার মেটগণ। এছাড়াও উপস্থিত ছিলেন রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর কার্যকরী সদস্য অভিজিৎ বাড়ৈ, দায়িত্বপ্রাপ্ত সকল সিনিয়র রোভার মেটগণ এবং সদ্য নির্বাচিত হওয়া সিনিয়র রোভার মেটগণ (এসআরএম)।

সভায় সভাপতির অনুপতিক্রমে মো: মেহেদী হাসান সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত রোভার-ইন-কাউন্সিল ২০২৪-২৫ এর সকল দায়িত্ব প্রাপ্ত সিনিয়র রোভার মেটগণের মতামতের ভিত্তিতে সকল কাজের মূল্যায়ন করার মাধ্যমে পরিশেষে সভাপতি কাউন্সিল ভেঙে দেন এবং তারা সকলে নবনির্বাচিত এসআরএম দের জন্য শুভকামনা জানিয়েছেন।

সভায় সদ্য সাবেক এবং নবনির্বাচিত সকল সিনিয়র রোভারদের মাধ্যমে রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন মো: মাহবুব হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন। সভাপতি নির্বাচিত হয়ে মো: মাহবুব হাওলাদার বলেন, “কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি যেমন খুশি তেমনি আমার কাঁধে এখন অনেক দায়িত্ব। আমি আমার দায়িত্ব যথাসাধ্য ও সর্বোচ্চ চেষ্টা দিয়ে জবি রোভার স্কাউট গ্রুপের মর্যাদাকে উচ্চ স্তরে পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে মো: নাজমুল হোসেন বলেন, “জবি রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২৫-২৬ এর সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে দায়িত্বশীলতার নতুন অধ্যায়। আমি প্রতিশ্রুতিবদ্ধ—গ্রুপের সুশৃঙ্খল পরিচালনা, কার্যকর সমন্বয় এবং রোভার স্কাউট নীতিমালার যথাযথ বাস্তবায়নে সচেষ্ট থাকবো এবং সকলের কাছে সহযোগিতা আশা করবো।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি