1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব আন্দোলনে অর্থায়নের অভিযোগে টিপু মুনশি-সালমান এফ রহমানের হিসাব জব্দ হামের টিকা কেনায় গড়িমসি, দায় ইউনূস সরকারের কি না খতিয়ে দেখবে কমিশন অনুমোদন নেই রিফাইনারির, তবু ১২ লাখ টন ক্রুড আমদানির উদ্যোগ বাসাবোতে সংঘবদ্ধ হামলার শিকার জবি শিক্ষার্থী,গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা ​ফুটবলের উত্তেজনায় মুখরিত কিংস অ্যারেনা: শিরোপা জিতল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে নজিরবিহীন সাইবার চুরি শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন শুরু মাদক নির্মূল করতে পারলেই নিরাপদ হবে বাংলাদেশ

জবিতে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

জবি প্রতিনিধি:রনজিৎ চন্দ্র রায়
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির আয়োজনে এমফিল, পিএইচডি ও বিদেশি মাস্টার্স ডিগ্রি অর্জনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ২০ জুলাই ২০২৫ (রবিবার) শহিদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষককে বৃক্ষ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও চ্যালেঞ্জ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সবসময়ই শিক্ষক ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের নানামুখী বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষক সমিতির সহযোগিতায় প্রশাসন ধারাবাহিভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং একইসাথে একাডেমিক কার্যক্রম যেন সময়মতো সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক।

অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব বার্তা হিসেবে প্রতিটি সংবর্ধিত শিক্ষককে একটি করে বৃক্ষচারা উপহার দেওয়া হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি