1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর ছেলের খোঁজে রুদ্ধশ্বাস ৪ ঘণ্টা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আগের রাত থেকে আমার স্ত্রীর জ্বর। তাই পরদিন ছেলেকে (সায়ের মাহবুব) আমিই স্কুলে নামিয়ে দিয়ে এসেছি। দুপুরে আমার কাছে একটি ফোন আসে। জানতে পারি, মাইলস্টোন স্কুলের মধ্যে বিমানের কী যেন একটা ভেঙে পড়েছে। অফিসের কাজে আমি তখন বনানী। স্কুলের একজনকে ফোন করলাম, তিনি তখন বাইরে ছিলেন, সঠিক তথ্য দিতে পারলেন না। এরপর জানতে পারলাম, স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হয়েছে। মাইলস্টোনের ঠিক সেই শাখায়, যে শাখার ইংরেজি ভার্সনে ক্লাস এইটে পড়ে সায়ের। দ্রুত মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম।

দিয়াবাড়ি মোড়ের কাছে গিয়ে দেখি অনেক মানুষ। মোটরসাইকেল নিয়েও যেতে পারছি না। একটা গলির মধ্যে ঢুকে মোটরসাইকেলটা সেখানে ফেলে রেখেই হেঁটে চলে এলাম স্কুলের কাছে। কিন্তু এত মানুষ! কিছুতেই ভেতরে যেতে পারছি না। অভিভাবকদেরও ভেতরে যেতে দিচ্ছে না। অভিভাবক পরিচয়ের বাইরেও আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন সাংবাদিক। নিজের পরিচয়পত্রটি দেখিয়ে সেনাবাহিনীর অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম।

চারদিকে মানুষের ছোটাছুটি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর পাশাপাশি স্কুলের ছেলেরাও উদ্ধারকাজ করছে। দেখলাম, আমার ছেলের ক্লাসরুমের নিচেই বিমানটা বিধ্বস্ত হয়েছে। দোতলায় সায়েরের ক্লাসরুম কালো ধোঁয়ায় আচ্ছন্ন, আগুনের কুণ্ডলীও দেখা যাচ্ছে। তখনই ধরে নিলাম, আমার ছেলেও হয়তো নেই। উদ্ধারকারীরা একের পর এক মৃত, পোড়া শিক্ষার্থীদের বের করে আনছে আর আমি শুধু ভাবছি এই বুঝি আমার সায়েরকে দেখতে পাব। এ যে কী দীর্ঘ অপেক্ষা, একজন বাবাই শুধু সেটা উপলব্ধি করতে পারবেন। ছোট পোড়া শরীরগুলোকে প্যাকেটে করে আনা হচ্ছে, আর আমি ভাবছি এরা আমার একেকটা সায়ের। আমার চোখে পানি।

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর বিধ্বস্ত যুদ্ধবিমান। গতকাল সোমবারের ছবিছবি: মীর হোসেন

স্ত্রী অসুস্থ বলে এতক্ষণ খবরটি জানাইনি। এবার ফোন করলাম, অবস্থা জানালাম। ওর চিৎকার আমাকে আরও অসহায় করে তুলল। মাঠের মধ্যে ঘিরে রাখা একটি জায়গায় হেলিকপ্টার নেমেছে, তাতে কোনো কোনো শিক্ষার্থীকে তোলা হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে এটাই আমার সায়ের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেকে পানি এনে দিচ্ছে, খাচ্ছি, কিন্তু পিপাসা মিটছে না। এত পিপাসা জীবনে আর কখনো লাগেনি। খালি মনে হচ্ছে, ছেলেটা না জানি কতটা পানির তেষ্টায় ছটফট করেছে।

‘পাওয়া গেছে?’

ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে। ভাইবোন, আত্মীয়স্বজনের কাছ থেকে একের পর এক ফোন। তাঁদের একটাই প্রশ্ন, ‘পাওয়া গেছে?’ আমি নিরুত্তর। কখনো শুধু বলেছি, না। মাথার মধ্যে কত কথা যে ঘুরছে। দুই সন্তানের মধ্যে সায়ের ছোট। ওকে নিয়ে একের পর এক স্মৃতি আমার চোখের সামনে আসছে। মায়ের জ্বর থাকায় ছেলেটা আজ সকালে নাশতা পর্যন্ত খেতে পারেনি। স্কুলে নামিয়ে দেওয়ার আগে হোটেল থেকে নাশতা কিনে দিলাম। দুপুরের টিফিন আনতে পারেনি বলে আলাদা করে ১০০ টাকা হাতে দিলাম। ছেলে আমাকে বলল, ‘এত লাগবে না। তুমি ৪৫ টাকা দাও।’ জোর করেও বেশি টাকা দিতে পারলাম না।

এর মধ্যে সম্ভবত বেলা সাড়ে তিনটার দিকে একজন শিক্ষকের সঙ্গে কথা হলো। তিনি জানালেন, সায়ের সম্ভবত ভালো আছে। ওর গায়ে একটু আগুন লেগেছে। আপনারা আশপাশের হাসপাতালে খোঁজেন। এর কিছুক্ষণ পর আমার সহকর্মী মোশতাক আহমদ ফোনে জানালেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল তাঁকে বলেছেন যে, আমার ছেলে বের হতে পেরেছে। কিন্তু সায়ের কোথায়, তার তো কোনো হদিস পাচ্ছি না। ভাবছি এটা কি সান্ত্বনা?

ততক্ষণে বাইরে আমার স্ত্রী, দুই ভাই ও স্বজনরা এসে জড়ো হয়েছে। বিকেল পৌনে চারটার দিকে স্কুল এলাকা থেকে বের হয়ে এলাম। আশপাশের হাসপাতালগুলোতে খোঁজ নিতে হবে। কিন্তু রাস্তায় শুধু মানুষ আর মানুষ, একটাও রিকশা নেই। তার ওপর স্ত্রী নিজেও অসুস্থ। কোনো রকমে হেঁটে উত্তরা সেক্টর ১৩-এর জমজম টাওয়ার পর্যন্ত এলাম। এরপর একটা রিকশা পেলাম।

-প্রথম আলো

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি