1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

গোপালগঞ্জে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এতে ওই সড়ক দিয়ে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারাত্মক আহত দিগন্ত পরিবহনের চালক বাদল মিয়া (৫০), সুপারভাইজার দিলীপ দাস (৪০), মেহরাব পরিবহনের চালক চাঁন মিয়া (৩২), যাত্রী সুনীল রায় (৭০), শিল্পী মণ্ডল (৪৫), তারা মনি তালুকদার (৫০), শোভা ওঝা (৪১), দুলাল মধু (৩২), শিল্পী রানী বিশ্বাসকে (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক জানান, মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী পয়সারহাট থেকে ছেড়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি