1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯আগষ্ট) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঐ স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়।

নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দীকি,নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাড. মোঃ আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দীসহ আরো অনেকে। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সঞ্চালনা করেন,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,সম্প্রতি গাজীপুর আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল অপরাধিদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচারের দাবি জানান।এছাড়াও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানোসহ সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান বক্তারা।

#

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি