1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাউন্ডারি ভাঙল সন্ত্রাসীরা

পটিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্র উচিয়ে ফায়ার ও ককটেল বিষ্ফোরণ করে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে প্রবাসীর জায়গার বাউন্ডারী রাতের আঁধারে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

গত বৃহস্পতিবার মধ্যরাতে পটিয়া পৌর সদরের ৭নং ওয়ার্ডের আলম শাহ সড়কের বৈলতলী রোড সংলগ্ন ফারজানা আক্তারের কেনা জায়গায় এ ভাঙ্গচুর করে সন্ত্রাসীরা। পরে অস্ত্রের মুখে জিম্মি থাকা ফারজানা আক্তার ও তার স্বজনদের রক্ষা করে পটিয়া থানা পুলিশের।

এঘটনায় ভুক্তভোগী ফারজানা আক্তার বাদী হয়ে ফরিদ, আবুল কালাম, আব্দুর রহিম, বিএনপি নেতা মো. শাহজানকে আসামী করে আরো ১৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১ থেকে ২শ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলার এজাহার দায়ের করেন। ফারজানা আক্তার প্রবাসী মো. মুছার স্ত্রী।

এবিষয়ে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তার জানান, ২০১৯ সালে ৭.৭৯ শতাংশ আমার কেনা জায়গায় সরকারী বিধি বিধান মেনে পটিয়া পৌরসভার নকশা অনুমোদন করে কাজ করতে গেলে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যূরা আমার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি এই চাঁদা দিতে অপরাগতা স্বীকার করলে তারা আমাকে বিভিন্ন সময় হুমকি, দুমকি সহ আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসছে। এর ধারাবাহিকতায় পার্শ্ববর্তী আব্দুছ ছাত্তার জামে মসজিদের মাদ্রাসা নির্মাণের কথা বলে জায়গা দখলের পায়তারা ও আমাকে মামলা মোকাদ্দামা দিয়ে হয়রানী করে। তারা উদ্দেশ্য হাছিলের জন্য আদালতে গেলেও আদালত সব কাগজ পত্র দেখে আমার পক্ষে রায় দেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ত্রাসী দল বল নিয়ে, আমাদেরকে অস্ত্র উচিয়ে, ককটেল বিষ্ফোরণ করে ভয়ানক পরিস্থিতি তৈরি করে আমার বাউন্ডারী দেওয়াল ভেঙ্গে গুরিয়ে দিয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এই ঘটনার বিষয়ে পটিয়া পুলিশ অবগত থাকলেও স্থানীয় প্রশাসনকে বিষয়টি বারবার অবহিত করার পরও কোন সুরহা পায়নি। তাই আমি স্থানীয় হুইপ সহ উর্ধ্বতন সকল কর্মকর্তাদের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, উল্লেখিত বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলেছি। ভাঙ্গচুরের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি