1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

গণহত্যায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না: গাজী মানিক 

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Oplus_131072

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন,চব্বিশ’র ৫ আগস্টে মহিপালে ছাত্র জনতার নির্মম গণহত্যায় যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা শিকার হয়ে ঘরে থাকতে পারে নাই। তাদের দু:শাসনে জণগণ অতিষ্ঠ ছিলো, এ কারণে জনরোষে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই ফ্যাসিবাদের কেউ যেন বিএনপির সদস্য ফরম পূরণ করে দলে অনুপ্রবেশ করতে না পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ অনুপ্রবেশে সহযোগিতা করেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, মানুষ এখন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে,নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রেখে চলতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভাধীন ১১ নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিপাল তৈয়বিয়া মাদ্রাসা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম ফরায়জী, শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন রুমেলসহ স্হানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি